ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

গোল উৎসবে এফএ কাপের পঞ্চম রাউন্ডে ম্যানসিটি

প্রকাশিত: ১৮:৪৫, ২৭ জানুয়ারি ২০১৯

গোল উৎসবে এফএ কাপের পঞ্চম রাউন্ডে ম্যানসিটি

অনলাইন ডেস্ক ॥ এফএ কাপে গোল উৎসবে সহজ জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। বার্নলিকে ৫-০ গোলে হারিয়ে পঞ্চম রাউন্ডে পৌঁছেছে তারা। ম্যাচে শুরু থেকে আগুনে পারফরম্যান্স দেখিয়েছে সিটি। ২৩ মিনিটে গাব্রিয়েল জেসুসের গোলে লিড পায় তারা। তবে এই অর্ধের চেয়ে দ্বিতীয়ার্ধেই তারা প্রতিপক্ষের রক্ষণ চূর্ণ করেছে বেশি। ৫২ মিনিটে বেরনার্দো সিলভার গোলে স্কোর লাইন দাঁড়ায় ২-০। ডি ব্রুইন ৬১ মিনিটে তৃতীয় গোলটি করলে পরের গোলটি পেতে অবশ্য কষ্ট করতে হয়নি সিটিকে। বল ঠেকাতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন বার্নলির খেলোয়াড় লং। ৮৫ মিনিটে পেনাল্টি থেকে শেষ গোলটি করেন আগুয়েরো। এই মৌসুমে স্কোর গড়ার দিক দিয়ে আগুনে ফর্মে আছে গার্দিওলার শিষ্যরা। বিশেষ করে নতুন বছরে খেলা ৭টি ম্যাচে তাদের গোল ৩০টি!
×