ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যাংকক গেলেন রওশন এরশাদ

প্রকাশিত: ১৭:০৩, ১০ জুলাই ২০২৩

স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যাংকক গেলেন রওশন এরশাদ

রওশন এরশাদ

স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যাংকক গেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।

সোমবার (১০ জুলাই) দুপুর ১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে তিনি স্বাস্থ্য পরীক্ষা করবেন। 

বিরোধীদলীয় নেতা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। বিরোধীদলীয় নেতার সঙ্গে সফরসঙ্গী হিসেবে তার ছেলে রাহ্গির আলমাহি এরশাদ ও পুত্রবধূ মাহিমা এরশাদ রয়েছেন।

এমএস

সম্পর্কিত বিষয়:

×