ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

“আমার কাজের জন্য আমি দুঃখ প্রকাশ করছি” হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত: ২২:২৯, ৫ মার্চ ২০২৬

“আমার কাজের জন্য আমি দুঃখ প্রকাশ করছি” হাসনাত আবদুল্লাহ

নগর-রাজনীতি ও দক্ষিণাঞ্চলের এনসিপির মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নিজের একটি ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার রাতের নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জানান, ভিডিওটিতে দেখা গেছে তিনি বিএনপির একজন সিনিয়র নেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন। ভিডিওতে একটি শিশুকেও কথা বলতে শোনা যায়, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করেছে।

তিনি আরও বলেন, “ভিডিওটি নির্বাচনকালীন সময়ে ধারণ করা হয়েছিল এবং এটি মূলত আমাদের একটি ক্লোজড গ্রুপের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে সম্প্রতি এটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই জন্য আমি নিঃশর্তভাবে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। এ ধরনের কাজ করা উচিত ছিল না। ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, তা নিশ্চিত করার জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞ।”

হাসনাত আব্দুল্লাহ আরও উল্লেখ করেন, “ফ্যাসিবাদ-উত্তর রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ, ঘৃণা বা বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক সৌহার্দ্য নষ্ট করার সংস্কৃতিকে আমরা সমর্থন করি না। সুস্থ, সহনশীল ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চাই সবার প্রত্যাশা। আমার কাজের জন্য আমি আবারও দুঃখ প্রকাশ করছি।”

Mily

×