ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত: ০৫:৪১, ১২ অক্টোবর ২০১৭

সেলাই মেশিন বিতরণ

সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ, ১১ অক্টোবর ॥ মাধবপুরে অসহায় দুস্থ নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। নারী উন্নয়ন ফোরামের সভাপতি এ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানার পরিচালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেছুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার, কাউন্সিলর ইসরাত জাহান ডলি, রোকেয়া বেগম প্রমুখ।
×