ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

ছাতকে ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, ছাতক

প্রকাশিত: ১৫:৩৫, ১২ মার্চ ২০২৬

ছাতকে ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেফতার

ছবি: দৈনিক জনকণ্ঠ।

সুনামগঞ্জের ছাতক থানার পুলিশ পৃথক অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) ছাতক থানা পুলিশের একটি বিশেষ টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, সিআর-৯৭/২৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জাহাঙ্গীর (পিতা-মৃত রশিদ আলী, মাতা-মোছা. জলিকা বেগম), গ্রামের বাড়ি হাইলকেয়ারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এছাড়াও বিদ্যুৎ সংক্রান্ত সিআর-৬১২/২৫ (ছাতক) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইয়াসমিন আক্তার (স্বামী-হাসান মিয়া), ছাতক থানার পিছনে হাসপাতাল রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া শেষে আসামি দু’জনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ জানান, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় ছাতক থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

এম.কে

×