ছবি: দৈনিক জনকণ্ঠ।
শেরপুর নালিতাবাড়ীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সেঁজুতি বিদ্যানিকেতন ও উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।
সকালে শহরের সেঁজুতি বিদ্যানিকেতন প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের সাথে জাতীয় সংগীত পরিবেশন করেন শিক্ষক ও শিশু শিক্ষার্থীরা। পরে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এছাড়া একটি শোক র্যালি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেঁজুতি বিদ্যানিকেতনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষক শান্তি সাহার সভাপতিত্বে বক্তব্য বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের প্রধান ও উদীচী শিল্পীগোষ্ঠী নালিতাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুনীরুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মনি গাঙ্গুলী। আলোচনা সভা শেষে শিশু শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ী ও উপস্থিত সকল শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন সেঁজুতি বিদ্যানিকেতনের শিক্ষকগণ।
এম.কে








