ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

আনিস আলমগীরের জামিন শুনানি আজ

প্রকাশিত: ১৩:২৯, ৫ মার্চ ২০২৬

আনিস আলমগীরের জামিন শুনানি আজ

সাংবাদিক আনিস আলমগীরের জামিন আবেদন আজ হাইকোর্টে শুনানি হবে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চে এটি কার্যতালিকায় ৩৯২ নম্বর ক্রমিকে রয়েছে।

এর আগে, গত ২২ জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। ঘটনাটি ঘটে ২০২৫ সালের ১৪ ডিসেম্বর, যখন ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। পরে সাংবাদিককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়।

১৫ ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনিস আলমগীরের জামিন আবেদন দাখিল করা হয়েছিল।

এ.এইচ

×