ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির চার প্রার্থী। এদের মধ্যে রয়েছেন কুড়িগ্রাম-২ আসনের সোহেল হোসনাইন কায়কোবাদ, রংপুর-৬ আসনের মো. সাইফুল ইসলাম, রংপুর-৪ আসনের মোহাম্মদ এমদাদুল হক ভরসা এবং রাজশাহী-১ আসনের মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন।
আজ সোমবার বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ এই চার আবেদনের ওপর শুনানি করবেন। এর আগে ২ মার্চ হাইকোর্ট পৃথকভাবে বিএনপির ডি এম ডি জিয়াউর এবং পাবনা-৪ আসনের মো. হাবিবুর রহমান হাবিবের নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ সংক্রান্ত আবেদন শুনানির জন্য গ্রহণ করেছিল।
এ.এইচ








