ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

৫ মামলায় আইভি রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট

প্রকাশিত: ১৫:১০, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

৫ মামলায় আইভি রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে পাঁচটি পৃথক মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আইভীকে গত বছরের ৯ মে ভোর রাতে দেওভোগের চুনকা কুটির এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর বিভিন্ন মামলায় তার গ্রেপ্তার দেখানো হয়। পরে হাইকোর্ট প্রথমে পাঁচটি মামলায় তাকে জামিন দেন, যা আপিল বিভাগে স্থগিত হয়ে যায়। পরবর্তীতে ১৮ নভেম্বর আরও পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এ.এইচ

×