এমপি মোশাররফ হোসেনের অংশগ্রহনে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম
পটুয়াখালীর কলাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম। সোমবার এই কাজে আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করেন এখানকার সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। এতিমখানা কালভার্ট সংলগ্ন খালের বর্জ্য অপসারণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এরপরে শহরে সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌরপ্রশাসক কাউছার হামিদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এসব কর্মকাণ্ডে অংশ নেন। আজ শুক্রবার শহরের গুরুত্বপূর্ণ ড্রেনগুলোর পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করা হয়েছে।
ইউএনও কাউছার হামিদ জানান, সরকারের নির্দেশনা অনুসারে কলাপাড়া পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতার এই কার্যক্রম চালানো হচ্ছে। এটি একটা চলমান প্রক্রিয়া। এই কাজে শহরবাসীকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান। তিনি শহরের ড্রেনেজ খালে কিংবা ড্রেনে ময়লা আবর্জনা, পলিথিন প্লাস্টিকের দূষণ না করার জন্য সকল নাগরিকদের অনুরোধ করেন।
রাজু








