ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

সৌদির সাথে মিল রেখে কুড়িগ্রামের ৬ গ্রামে ঈদ উদযাপন

রাজু মোস্তাফিজ, কুড়িগ্রাম

প্রকাশিত: ১৫:৫৭, ২০ মার্চ ২০২৬

সৌদির সাথে মিল রেখে কুড়িগ্রামের ৬ গ্রামে ঈদ উদযাপন

ছবি: সংগৃহীত।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে কুড়িগ্রামের পাঁচ উপজেলার ৬টি গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লী ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

শুক্রবার (২০ মার্চ) সকাল ৯টায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকডাঙা ও ছিট পাইকেরছড়া, ফুলবাড়ী উপজেলার জেলে পাড়া জামে মসজিদ, চিলমারী উপজেলার ডাটিয়ারচর, রৌমারী উপজেলার গয়টাপাড়া ও চর রাজিবপুর উপজেলার করাতি পাড়ায় জামাত অনুষ্ঠিত হয়। 

জেলে পাড়া মসজিদের ইমাম আমিনুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে আমরা ফুলবাড়ীতে ইমাম আবু হানিফার (রহ:) মতাদর্শ অনুযায়ী সৌদি আরবের সাথে মিল রেখে ত্রিশটি রোজার পর আজ ঈদুল ফিতরের নামাজ আদায় করলাম। আজ ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের কুটির চন্দ্রখানা জেলে পাড়া আহলে হাদিস জামে মসজিদের উঠানে এই গ্রামের মানুষের সাথে পার্শ্ববর্তী কবির মামুদ, হাজীর বাজার ও ভিতরকুটি গ্রামের ৬০জন মানুষ একসাথে ঈদের নামাজে অংশ নেয়া হল।

ভূরুঙ্গামারীতে পাইকের ছড়া গ্রামের কিশোর আবু বকর উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, সবার সাথে ঈদের নামাজ আদায় করে খুব ভাল লাগছে। 

চিলমারী উপজেলার অষ্টমির চর ইউনিয়নের ডাটিয়ার চর এলাকার নামাজি জানে আলম বলেন, আমরা প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ সৌদি আরবের সাথে মিল রেখে পালন করছি।

ফুলবাড়ী উপজেলার জেলে পাড়া আহলে হাদিস জামে মসজিদের সামনে ঈদের নামাজ আদায় করে ইমাম মো. আব্দুল মালেক জানান, পৃথিবীর কোথাও চাঁদ দেখা গেলে আমাদের ইমাম আবু হানিফা (রহ:) সারাবিশ্বে একই দিনে ঈদ ও সিয়াম পালন করতে নির্দেশনা দিয়েছেন। আজ এই জামাত আদায়ে ৬০ জন মুসল্লী উপস্থিত ছিলেন।

এম.কে

×