ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের মানবিকতা: ভ্যান চুরির ২ ঘণ্টার মধ্যেই নতুন ভ্যান পেলেন বৃদ্ধ চালক

তাসনিম আলম, দেবীগঞ্জ, পঞ্চগড়

প্রকাশিত: ১৫:৪৭, ২০ মার্চ ২০২৬; আপডেট: ১৫:৪৭, ২০ মার্চ ২০২৬

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের মানবিকতা: ভ্যান চুরির ২ ঘণ্টার মধ্যেই নতুন ভ্যান পেলেন বৃদ্ধ চালক

পঞ্চগড়ের দেবীগঞ্জে ৭৪ বছর বয়সী এক বৃদ্ধ ভ্যানচালকের ভ্যান চুরির ঘটনা জানার পর মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

জানা যায়, সেহেরীর সময় ভ্যান চুরির খবর পেয়ে সকালে ঘুম থেকে উঠেই ওই বৃদ্ধের পরিবারের খোঁজ-খবর নিতে ছুটে যান প্রতিমন্ত্রী। এ সময় তিনি ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়িয়ে ঈদ উপহার ও আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি তিনি আশ্বাস দেন, ২৪ ঘণ্টার মধ্যে চুরি হওয়া ভ্যান উদ্ধার না হলে নতুন ভ্যান কিনে দেওয়া হবে।
তবে প্রতিশ্রুতির অপেক্ষা না রেখেই মাত্র দুই ঘণ্টার ব্যবধানে ওই বৃদ্ধ ভ্যানচালক মোজাফফর আলীর জন্য নতুন একটি ভ্যানের ব্যবস্থা করেন প্রতিমন্ত্রী। এতে করে হতাশায় ডুবে থাকা পরিবারে ফিরে আসে স্বস্তি ও আনন্দ।

এ সময় প্রতিমন্ত্রী মোজাফফর আলীর হাতে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি, সেমাই, চাল, ডালসহ নগদ অর্থ তুলে দেন।

স্থানীয়রা জানান, প্রতিমন্ত্রীর এমন মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তারা বলেন, একজন অসহায় মানুষের পাশে এভাবে দ্রুত দাঁড়িয়ে সহযোগিতা করা সত্যিই প্রশংসনীয়।
 

 

রাজু

×