ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

মাগুরায় বৃষ্টিতে ঈদ বাজারে ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা, মাগুরা 

প্রকাশিত: ১৫:৪৩, ২০ মার্চ ২০২৬

মাগুরায় বৃষ্টিতে ঈদ বাজারে ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগ

মাগুরায় বৃষ্টিতে ঈদ বাজারে ক্রেতা-বিক্রেতাদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বিশেষ করে ফুটপাতের দোকানদারদের দুর্ভোগ চরমে পৌঁছায়। শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে মাগুরায় বৃষ্টিপাত শুরু হয়। আকস্মিক বৃষ্টিপাতে সকলে বিপাকে পড়েন। বৃষ্টির কারণে বিক্রেতারা কিছুটা আর্থিক ক্ষতির সম্মুখীন হন। অনেকের মালামাল ভিজে যায়। তবে বৃষ্টি থামলে আবার বেচাকেনা শুরু হয়।

শেষ মুহূর্তে টুপি ও আতরের দোকানে সবথেকে বেশি ভিড় হচ্ছে। ক্রেতারা তাদের পছন্দের টুপি ও আতর ক্রয় করছেন। নানা বয়সের মানুষ এসব দোকানে ভিড় করছেন। বাজারে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় হচ্ছে। শহর লোকে লোকারণ্য হয়ে উঠেছে। মার্কেট, দোকান, বিপণিবিতান ও বাজারে ঈদের বেচাকেনা চলছে সকাল থেকে গভীর রাত পর্যন্ত। সকাল থেকেই জেলায় ক্রেতাদের আগমন দেখা যাচ্ছে। শহরের মার্কেট, বাজার এবং বিভিন্ন দোকানে বেচাকেনা ভালো হচ্ছে।

জেলা শহরের বেবী প্লাজা, নূর জাহান প্লাজা, কাজী টাওয়ার, জেলা পরিষদ সুপার মার্কেট, বকসি মার্কেট, সুপার মার্কেট, জুতা পট্টি, খন্দকার প্লাজা, হাজিপুর মার্কেট প্রভৃতি মার্কেট ও দোকানগুলিতে বাজার করতে দেখা যাচ্ছে। গার্মেন্টস, ছিট কাপড় ও শাড়ি কাপড়ের দোকানগুলিতে বেশি ভিড় হচ্ছে। জুতার দোকানগুলিতেও ভালো ভিড় হচ্ছে। সবকিছু মিলিয়ে মাগুরাবাসী এখন ঈদ আনন্দে মেতে উঠেছে।

 

রাজু

×