ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

মাগুরায় পবিত্র ঈদুল ফিতরের জামাতের প্রস্তুতি সম্পন্ন

নিজস্ব সংবাদদাতা, মাগুরা

প্রকাশিত: ১৫:৪২, ২০ মার্চ ২০২৬

মাগুরায় পবিত্র ঈদুল ফিতরের জামাতের প্রস্তুতি সম্পন্ন

মাগুরা জেলা শহরের নোমানী ময়দানে সকাল ৮টায় জেলার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। মাগুরা পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত এই জামাতে জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ অংশ নেবেন। পৌরসভার পক্ষ থেকে ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তোরণ ও প্যান্ডেল নির্মাণের কাজও শেষ পর্যায়ে।

মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নে জেলার অপর বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া জেলা শহরের জজ কোর্ট জামে মসজিদ, পিটিআই মসজিদ ও মাঠ, পারলা স্কুল মাঠসহ শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলা সদরে প্রধান জামাতগুলো অনুষ্ঠিত হবে।

পাশাপাশি জেলার বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লার মসজিদ এবং খোলা মাঠে ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি চলছে। মুসল্লিদের সুবিধার্থে প্রতিটি ঈদগাহ ময়দানে নিরাপত্তা ও প্রয়োজনীয় ব্যবস্থাপনার দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

 

রাজু

×