ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

এমপি আইনুল হক

অসহায় ও দুঃস্থ মানুষ ঈদের মতো উৎসবে কেউ যেন বঞ্চিত না থাকে

এইচ এম মোনায়েম খান, রায়গঞ্জ, সিরাজগঞ্জ

প্রকাশিত: ১৫:৪২, ২০ মার্চ ২০২৬

অসহায় ও দুঃস্থ মানুষ ঈদের মতো উৎসবে কেউ যেন বঞ্চিত না থাকে

ছবি: দৈনিক জনকণ্ঠ।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশ উপজেলায় ১ হাজার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা নগদ অর্থ বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর তহবিল থেকে বরাদ্দকৃত এই সহায়তার আওতায় নগদ ১০ লাখ টাকা বিতরণ করা হয়। এর মধ্যে রায়গঞ্জে ৬ লাখ টাকা ও তাড়াশ উপজেলায় ৪ লাখ টাকা রয়েছে। এতে উপজেলার ১৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সহায়তা প্রদান করা হয়। 

বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার তিন দিনে ২ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। দুটি উপজেলায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কাজের উদ্ধোধন করেন, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক।

এসময় এমপি আইনুল হক বলেন, অসহায় ও দুঃস্থ মানুষ ঈদের মতো উৎসবে কেউ যেন বঞ্চিত না থাকে সেদিকে বর্তমান বিএনপি সরকার সজাগ রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিশেষ অনুষ্ঠানগুলোতে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এধারা অব্যাহত রাখতে বিএনপির সকল পর্যায়ে নেতাকর্মীরা মাঠে নিরলস কাজ করে যাচ্ছে। তিনি শুক্রবার সকালে রায়গঞ্জে মানবিক বিতরণ কাজের তদারকি শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

রায়গঞ্জ উপজেলায় বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সহ-সভাপতি খায়রুল ইসলাম, রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হাতেম আলী সুজন, সাধারণ সম্পাদক রাশেদু হাসান মিরনসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

অপরদিকে তাড়াশে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। এ সময় আরও উপস্থিত ছিলেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফছার আলী, সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এম.কে

×