ছবি: দৈনিক জনকণ্ঠ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় এবারও ঈদ উপলক্ষে ছাত্রদলের দুই নেতা মামুন ও সালামকে উপহার প্রদান করা হয়েছে।
কসবা উপজেলা বিএনপির সেক্রেটারি শরিফুল হক স্বপন ও সূত্রে জানা যায়, বিগত সময়ে রাজনৈতিক সহিংসতার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে চোখ হারানো এই দুই ছাত্রদল নেতার প্রতি সহমর্মিতা ও সমর্থন জানাতে এ উদ্যোগ নেওয়া হয়। ঈদকে সামনে রেখে তাদের পরিবারের পাশে দাঁড়ানোর অংশ হিসেবেই এই উপহার পৌঁছে দেওয়া হয়েছে।
উপহার প্রদানকালে বিএনপির নেতাকর্মীরা জানান, দলটি সবসময় ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তারা অভিযোগ করেন, রাজনৈতিক অস্থিরতার সময়ে অনেক নেতাকর্মী নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছেন, যার মধ্যে মামুন ও সালামের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।
মামুন ও সালামের পরিবার এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশা করেন, ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
এম.কে








