ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

পাচপীরে ১লা বৈশাখ পাইলট প্রকল্প হিসেবে কৃষক কার্ড বিতরণ করা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী 

নিজস্ব সংবাদদাতা, বোদা,পঞ্চগড়

প্রকাশিত: ১৫:২১, ২০ মার্চ ২০২৬; আপডেট: ১৫:২১, ২০ মার্চ ২০২৬

পাচপীরে ১লা বৈশাখ পাইলট প্রকল্প হিসেবে কৃষক কার্ড বিতরণ করা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী 

পঞ্চগড়ের বোদায় পাচপীর ইউনিয়নে আগামী পহেলা বৈশাখে পাইলট প্রকল্প হিসেবে কৃষক কার্ড বিতরণ করা হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। 

শুক্রবার (২০ মার্চ) সকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড় ২ (বোদা-দেবীগঞ্জ) আসনের নির্বাচিত সাংসদ ফরহাদ হোসেন আজাদের নিজ এলাকা বোদা উপজেলার ১০ নং পাচপীর ইউনিয়নে গরীব ও অস্বচ্ছল পরিবারের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের পর থেকেই বাস্তবায়ন শুরু করেছেন।
তারেক রহমান ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড, জিয়াউর রহমানের স্বপ্নের খাল খনন কার্যক্রমের উদ্বোধন করার মাধ্যমে একের পর এক সরকারের প্রতিশ্রুতি বাস্তবে রুপ চলেছেন।

আজাদ বলেন, প্রতিশ্রুতির অংশ হিসেবে আগামী ১লা বৈশাখে কৃষি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ওইদিন ইতিহাসের অংশ হিসেবে বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নে ৭,৮,৯ নং ওয়ার্ডে কৃষক কার্ড দেয়া হবে।

এছাড়াও প্রতিমন্ত্রী আজাদ নির্বাচনে দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন জানিয়ে মসজিদ মন্দিরে সমান সুবিধা বন্টন সহ সকল রাস্তাঘাটের মেরামত, পাচপীর ইউনিয়নে একটি ব্যাংক প্রতিষ্ঠা, একটি কলেজ স্থাপন ও হাসপাতাল গড়ে তোলার কথা জানান।

পরে তিনি প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে ১২০০ গরীব অস্বচ্ছল মানুষের মাঝে শাড়ি লুঙ্গি ঈদ উপহার বিতরণ করেন। 
এসময় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লায়ন, বোদা প্রেসক্লাবের সহ সভাপতি মাজেদুল ইসলাম আকাশ, বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং অসহায় দরিদ্র উপকারভোগিরা উপস্থিত ছিলেন। 

 

রাজু

×