ফরিদপুরের সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যর বিভিন দেশের সাথে মিল রেখে প্রতি বছরের মত পিরোজপুরের মঠবাড়িয়ার পাঁচটি গ্রামের মুসুল্লিরা ঈদের নামাজ পড়ে পবিত্র ঈদ-উল ফিতর উদযাপন করছেন। আজ শুক্রবার (২০ মার্চ) উপজেলার ওই গ্রামগুলোতে সরেজমিনে গিয়ে দেখা গেছে মুসুল্লিরা পবিত্র ঈদুল-ফিতরের নামাজ পড়াসহ উৎসবের আমেজ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর ও সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা সৌদি আরবের সাথে মিল রেখে প্রতিবছরের মত মঠবাড়িয়ার বলেশ্বর নদ তীরবর্তী সাপলেজা ইউনিয়নের ক্ষেতাছিড়া, কচুবাড়িয়া ,ঝাটিবুনীয়া, চড়কগাছিয়া ও ভাইজাড়া গ্রামের তিন শতাধিক পরিবারের সহস্রাধিক মানুষ ঈদ-উল ফিতর পালন করছেন।
এজন্য ইউনিয়নের পাঁচটি স্থানে আজ সকাল নয়টায় ঈদের পৃথক জামাত অনুষ্ঠিত হবে।
সুরেশ্বর দরবারর শরীফের অনুসারী স্থানীয় স্কুল শিক্ষক ফারুক হাসান বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমরা প্রতিবছরই ঈদ-উল-ফিতর পালন করে থাকি।
এবারও সেভাবে ঈদ-উল ফিতর পালন করা হচ্ছে। এ ঈদ পালনকে ঘিরে সাপলেজা ইউনিয়নের পাঁচ গ্রামের মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
সাপলেজা ইউনিয়ন বিএনপি নেতা হাবিবুর রহমান বলেন, ইউনিয়নের পাঁটি গ্রাম সুরেশ্বর পীরের অনুসারীরা প্রতিবছরের মতোন একদিন আগে ঈদ-উল-ফিতর পালন করেন। তবে তারা আগামীকাল শনিবার সকলের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে উপভাগ করবেন। এটি সৌহার্দ্যপূর্ণ ভাবে পালিত হছে। সাপলেজা ইউনিয়নর পাঁচটি গ্রামের ঈদগাহ মাঠে আজ শুক্রবার সকাল ৯টায় পাঁচটি পৃথক জামাত অনুষ্ঠিত হয়।
রাজু








