ছবি: দৈনিক জনকণ্ঠ।
রাত পোহালেই পটুয়াখালীর কলাপাড়ায় প্রায় পাঁচ হাজার পরিবার শুক্রবার ঈদ-উল-ফিতর উদযাপন করছেন। প্রতিবছরের মতো সৌদি আরবের সঙ্গে মিল রেখে এরা ঈদ উদযাপন করছেন।
ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া, শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গণে এই অনুসারীদের ঈদের নামাজের প্রধান জামাত সকাল নয়টায় অনুষ্ঠিত হয়। অনুসারীরা এখবর নিশ্চিত করেছেন। চালিতাবুনিয়া, গিলাতলা, ফুলতলী, পাঁচজুনিয়া ও ধানখালী দরবার শরীফের হাজারো অনুসারী প্রধান জামায়াতে অংশ গ্রহণ করবেন।
এছাড়া কলাপাড়া পৌর শহরের নাইয়াপট্টি, উত্তর লালুয়া মাঝি বাড়িসহ বিভিন্ন স্পটে আরও আটটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এসব অনুসারীরা আগেই ঈদের পোশাকসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনেছেন। পরিবারগুলোর সদস্যদের মাঝে বিরাজ করছে ঈদের পূর্ণ আমেজ।
নিশানবাড়িয়া দরবার শরীফের পরিচালক মোঃ নিজাম উদ্দিন বিশ্বাস জানান, তারা চিটাগং এর চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের পশ্চিম এলাহাবাদ গ্রামের সিলসিলায়ে আলীয়া কাদরিয়া চিশতিয়া জাহাগিরিয়িা তারিকতের অনুসারী। স্থানীয় ভাষায় এদেরকে চাঁদ টুপির অনুসারী বলা হয়। নিশানবাড়িয়া, গন্ডামারি, মরিচবুনিয়া, চালিতাবুনিয়া, ছইলাবুনিয়া, সেনের হাওলা, পৌর শহরের নাইয়াপট্টি, বাদুরতলী, তেগাছিয়া, সাফাখালী, চরপাড়া, আজিমদ্দিন গ্রামে প্রায় পাঁচ হাজার পরিবারে ১৫ হাজার লোক বসবাস করছেন। বরাবরের মতো আজ শুক্রবার তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ ঈদ-উল-ফিতর উদযাপন করছেন।
এম.কে








