ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

সকল মানুষের সহাবস্থান নিশ্চিত করার বাংলাদেশ গড়তে সহায়তা করুন - এমপি এবিএম মোশাররফ হোসেন

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১৯:৩২, ১৯ মার্চ ২০২৬; আপডেট: ১৯:৩৩, ১৯ মার্চ ২০২৬

সকল মানুষের সহাবস্থান নিশ্চিত করার বাংলাদেশ গড়তে সহায়তা করুন - এমপি এবিএম মোশাররফ হোসেন

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘ আমরা সকল মতের, সব দলের মানুষের সহাবস্থান নিশ্চিত করার বাংলাদেশ গড়তে চাই। আমরা এই লক্ষ্য নিয়ে মাননীয়  প্রধানমন্ত্রী তারেক জিয়ার নির্দেশনায় কাজ শুরু করে যাচ্ছি।  এজন্য আপনাদের সহায়তা চাই।’

তিনি সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, ‘ আপনারা আপনাদের লেখনির মধ্য দিয়ে এই এলাকার উন্নয়ন করতে সহায়তা করবেন, এটি আমার অনুরোধ।’
আজ বৃহস্পতিবার শেষ বিকালে ইফতার পূর্ব কলাপাড়া প্রেসক্লাব আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন। 

কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু এ সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জি, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির,  মেজবাহউদ্দিন মাননু।  অনুষ্ঠান সঞ্চালনা করেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এসএসম মোশাররফ হোসেন মিন্টু। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, উপজেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, আলাউদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদার, বিএনপি নেতা কামরুজ্জামান কাজল তালুকদার, ইমরান বিশ্বাস, শফিকুল হক পনির, যুবদল নেতা নাছির উদ্দিন আহমেদ রতন, মুশফিকুর রহমান লিটু বিশ্বাস, গাজী মো সুমন প্রমুখ। 

অনুষ্ঠানে ইফতার পূর্ব এক বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে সাংসদ এবিএম মোশাররফ হোসেন কে ফুলেল শুভেচছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 

 

রাজু

×