ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

মহেশপুরে ট্রাক্টরচাপায় সাইকেল আরোহী নিহত

‎ ‎মোঃ সাব্বির হোসেন মহেশপুর, ঝিনাইদহ 

প্রকাশিত: ১৯:১৮, ১৯ মার্চ ২০২৬

মহেশপুরে ট্রাক্টরচাপায় সাইকেল আরোহী নিহত

ছবি: সংগৃহীত।

‎ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ট্রাক্টরের চাপায় নূহ আলী  নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার বাঘাডাঙ্গা-কাঞ্চনপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নূহ আলী নেপা বাজার থেকে ঈদের কেনাকাটা শেষে সাইকেলে করে নিজ বাড়ি বাঘাডাঙ্গা গ্রামে ফিরছিলেন। পথে কাঞ্চনপুর ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

‎ঘটনার পর স্থানীয়রা ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে যায়।

‎মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক্টরের চালককে আটক করতে অভিযান চলছে।

এম.কে

×