ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

রাজধানীতে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

প্রকাশিত: ১৭:৫০, ১৯ মার্চ ২০২৬

রাজধানীতে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

রাজধানীর তুরাগে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে মুক্তা আক্তার (২১) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঘটনার বিবরণ:
নিহতের স্বামী লিমন হোসেন জানান, আজ সকালে কেনাকাটা শেষে অটো রিকশায় বাসায় ফিরছিলেন মুক্তা। সকাল সাড়ে ৯টার দিকে তুরাগ মেট্রোরেল স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তাঁর ভ্যানিটি ব্যাগ ধরে জোরে টান দেয়। এতে তিনি রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

উদ্ধার ও চিকিৎসা:
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যান। অবস্থার অবনতি হলে দুপুরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পৌনে দুইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশের বক্তব্য:
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান:

মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান।

 

রাজু

×