ছবি: দৈনিক জনকণ্ঠ।
পিরোজপুরের মঠবাড়িয়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) মঠবাড়িয়া উপজেলা পরিষদ মিলনায়তনে পিরোজপুর -৩ মঠবাড়িয়া আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন দুলাল এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
বিতরণ অনুষ্ঠানে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম, বিএনপি নেতা আবু বকর সিদ্দিক বাদল, নিজামুল কবির মিরাজ সহ বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বিতরণ কর্মসূচিতে উপজেলার ৮৫০ জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শাড়ি, থ্রীপিস ও লুঙ্গী এবং ৫০০ জন অসহায় মানুষের মাঝে ২ হাজার টাকা করে ১০ লাখ টাকা নগদ অর্থ বিতরণ করা হয়।
এম.কে








