ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

ফেনীর ফালাহিয়া মাদরাসায় প্রাক্তন শিক্ষার্থীদের আনন্দময় মেলবন্ধন

নিজস্ব সংবাদদাতা, ফেনী 

প্রকাশিত: ১৯:৪২, ১৮ মার্চ ২০২৬

ফেনীর ফালাহিয়া মাদরাসায় প্রাক্তন শিক্ষার্থীদের আনন্দময় মেলবন্ধন

ছবি: জনকণ্ঠ

স্মৃতিবিজড়িত প্রিয় ক্যাম্পাসে এসেছেন প্রাক্তন শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর শৈশব কাটানো আঙিনায় বন্ধু-সহপাঠি ও শিক্ষকদের একসঙ্গে পেয়ে আনন্দে আত্মহারা। কেউ কেউ সন্তানদের পরিচয় করিয়ে দেন বন্ধুদের সঙ্গে।

যেন ফিরে গেছেন সেই সোনালি সময়ে। করেছেন আনন্দ ভাগাভাগি। প্রাক্তন শিক্ষার্থীদের এমন উপস্থিতিতে বুধবার মুখর হয়ে ওঠে ফেনীর ঐহিত্যবাহী দ্বীনি বিদ্যাপিঠ আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণ। তাদের মেলবন্ধনে আনন্দময় ও রঙিন হয়ে ওঠে ক্যাম্পাস।

বুধবার মাদরাসা আঙিনায় সাবেক শিক্ষার্থীদের ইফতার মাহফিল মিলনমেলায় পরিণত হয়। প্রাণবন্ত এই আয়োজনে হাজারো ছাত্র অংশ নেয়। ইফতারের পর মনোমুগ্ধকর কাওয়ালী সন্ধ্যা উপভোগ করেন সবাই।

সাবেক শিক্ষার্থী নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাদরাসার গভর্নিং বডির সভাপতি অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। আয়োজক কমিটির সদস্য সচিব হাফেজ জহির উদ্দিন হাফেজ জহির উদ্দিনের পরিচালনায় প্রধান আলোচক ছিলেন দারুল ইসলাম সোসাইটি চেয়ারম্যান মুফতি আবদুল হান্নান। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহবায়ক নাসির উদ্দিন সরকার। বিশেষ অতিথি ছিলেন গভর্নিং কমিটির সদস্য একেএম শামসুদ্দিন, ট্রাস্টি বডির সদস্য মফিজ খাঁন, অধ্যাপক আবু ইউছুপ ও মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা আব্দুস সাত্তার, পৌরসভার সাবেক কাউন্সিলর ওমর ফারুক ভূঞা বেলাল।

স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন এডভোকেট আল মামুন রাসেল, আ.জ.ম সালেহ অর্পন, মাঈন উদ্দিন, ওসমানগণি রাসেল প্রমুখ। শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মুফতি আবদুল হান্নান। অনুষ্ঠানে গভর্নিং বডির সদস্য, শিক্ষক মন্ডলী অংশ নেন।

শহীদ

×