ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

লক্ষ্মীপুরে ‘মাদক সম্রাট’ মাইকেল গ্রেপ্তার, ৭১০ পিস ইয়াবা উদ্ধার

হোসাইন আহমদ হেলাল, লক্ষ্মীপুর

প্রকাশিত: ১৯:২১, ১৮ মার্চ ২০২৬

লক্ষ্মীপুরে ‘মাদক সম্রাট’ মাইকেল গ্রেপ্তার, ৭১০ পিস ইয়াবা উদ্ধার

ছবি: দৈনিক জনকণ্ঠ।

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা এলাকায় কথিত ‘মাদক সম্রাট’ দেলোয়ার হোসেন ওরফে মাইকেলকে আবারও গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। এ সময় তার এক সহযোগীকেও আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৭১০ পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) মধ্যরাতে বামনী ইউনিয়ন এর শিবপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রায়পুর পৌরসভার দেনায়েতপুর গ্রামের বদিউজ্জামানের ছেলে কিরণ হোসেন (৩৫) এবং শিবপুর গ্রামের আবুল কালামের ছেলে দেলোয়ার হোসেন ওরফে মাইকেল (৩৬)।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত মাইকেল এলাকায় একটি সক্রিয় নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হলেও তিনি জামিনে বের হয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লক্ষ্মীপুরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন জানান, মাইকেল অত্যন্ত কৌশলী একজন মাদক কারবারি। তার বিরুদ্ধে প্রায় ৩০টি মামলা রয়েছে এবং তিনি একাধিকবার কারাগারে গিয়েও মাদক ব্যবসা চালিয়ে গেছেন।

তিনি আরও জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দেহ তল্লাশি করা হলে ৭১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় বাংলাদেশ পুলিশ এর রায়পুর থানায় উপ-পরিদর্শক সানোয়ার হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

এম.কে

×