ঢাকার আশুলিয়ায় ধর্ষন মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় তাকে তিন দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। রবিবার বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার।
এর আগে মোছাঃ হাপছা খাতুন নামের এক নারীর অভিযোগের ভিত্তিতে, শনিবার দিবাগত গভীর রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটরের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত ১২ তারিখ দুপুরে কনটেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন ওরফে বিপি ইমরান আশুলিয়া থানাধীন বাইপাইল নামাবাজার চাঁননগর মসজিদ সংলগ্ন অভিযোগকারী হাপছা খাতুনের বাসায় প্রবেশ করে তার ১৫ বছর বয়সী মেয়ে প্রিয়া খানকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে একই দিন রাতে ভুক্তভোগী মেয়ে ও মাকে বাসায় ডেকে নিয়ে বেধরক মারপিট করে অভিযুক্ত কনটেন্ট ক্রিকেটার বিপি ইমরান। মারধরে গুরুতর আহত ভুক্তভোগী মেয়ে ও মাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হয়। এঘটনায় শনিবার আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হলে রাতেই পুলিশ অভিযান পরিচালনা করে অভিযুক্ত কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরানকে গ্রেপ্তার করেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, হাফসা খাতুন নামে এক নারীর দায়ের করা ধর্ষন মামলায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর বিপি ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দুপুরে তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজু








