ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

কুমিল্লায় ট্রাকের ধাক্কায় আনসার সদস্য নিহত

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা 

প্রকাশিত: ২২:১২, ১৫ মার্চ ২০২৬

কুমিল্লায় ট্রাকের ধাক্কায় আনসার সদস্য নিহত

কুমিল্লায় ট্রাকের ধাক্কায় শাহ আলম ভূঁইয়া নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। জেলার বুড়িচংয়ে ট্রাকের ধাক্কায় ওই আনসার সদস্য গুরুতর আহত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতের দিকে মারা যান । 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ডিউটি শেষে বুড়িচং উপজেলা সদর থেকে বাড়ি ফেরার পথে বুড়িচং–মীরপুর মেজর এম. এ. গণি সড়কের বুড়িচং মধ্যবাজার এলাকায় রোডস অ্যান্ড হাইওয়ের একটি মিক্সার ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। নিয়তের চাচাতো ভাই হেলাল জানায়,চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান। নিহত শাহআলম ভূঁইয়া বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামের মৃত শব্দর আলী ভূঁইয়ার ছেলে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, শনিবার বিকেলে মিক্সার ট্রাকের ধাক্কায় আনসার সদস্য শাহআলম গুরুতর আহত হন। পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  রোববার তিনি মারা যান। 

 

রাজু

×