ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নে ঢাকা-সিলেট মহাসড়ক সংযুক্ত চান্দুরা-আখাউড়া সড়কের আড়িয়াল বাজার সংলগ্ন একটি পুরোনো ব্রিজ বর্তমানে চরম ঝুঁকির মুখে রয়েছে। ঝুকিপূর্ণ ব্রীজ দিয়ে জীবনের ঝুকি নিয়ে লাখো মানুষের ঈদ যাত্রা এবং যাতায়াত।
উপজেলার গুরুত্বপূর্ণ চান্দুরা(ডাকবাংলা),আমতলীবাজার,চম্পকনগর বাজার এবং সিংগারবিলবাজারে ঈদ কে ঘিরে লাখো মানুষের ঈদের কেনাকাটা এছাড়া প্রতিদিন এই সড়ক দিয়ে বিভিন্ন ধরনের পণ্যবাহী ট্রাক, বাস, সিএনজি ও অন্যান্য যানবাহন চলাচল করে।
ব্রিজটির বেহাল অবস্থার কারণে যাত্রী ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। বিশেষ করে ব্রিজের মাঝখানের গভীর গর্ত ও উন্মুক্ত রড দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্রিজটি পরিদর্শন করে প্রয়োজনীয় মেরামত বা বিকল্প ব্যবস্থা গ্রহণ করবে। বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
এবিষয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাছিবুর রহমান ২৬ এপ্রিল দৈনিক জনকণ্ঠ কে বলেছিলেন, আমি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে দেখি কিভাবে দ্রুত সমাধান করা যায়।আশাকরি খুব শিগগিরই ব্রিজটি ঝুকিমুক্ত হবে।
কিন্তু ৩সপ্তাহ পাড় হলেও নেওয়া হয়নি কোনো পদক্ষেপ।
রাজু








