নারায়ণগঞ্জে পুলিশের এক কর্মকর্তা ও কনস্টেবলকে ধরে বেধড়ক মারধর করেছে স্থানীয় জনতা। রবিবার বিকেল পাচঁটার দিকে গলাচিপা ও আলমখান লেনের মাঝামাঝি রেললাইন থানকাপড় মার্কেটের সামনে এ মারধরের ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ রেলওয়ে পুৃলিশের এস আই মিজানুর রহমান পুরিশের ইউনিফর্ম (পোষাক) পড়া ছিলেন এবং কনস্টেবল আরিফ ছিলেন সাদা পোষাকে।
মারধরকারিদের অভিযোগ, এ পুলিশ কর্মকর্তা দুইদিন আগেও এক ব্যক্তি ধরে মাদক মামলায় চালান দেয়ার ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করেছে। রেললাইন এলাকার মানুষ রেল পুলিশের চাদাঁবাজিতে অতিষ্ট। যে কারণে স্থানীয় ক্ষুব্দ জনতা দুই যুবকে ধরে হয়রানি করার অভিযোগ তুলে মারধর করেছে।
নারায়ণগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ হালিম জানান, নারায়ণগঞ্জ রেলস্টেশন পুলিশ ফাঁড়িঁ এসআই মিজানুর রহমান ও কনস্টেবল আরিফ শহরের উকিলপাড়া রেললাইন এলাকায় টহলে যান। এ সময় উকিলপাড়া রেললাইন এলাকায় দুই যুবক মাদক সেবন করছিলো। এস আই মিজানুর রহমান ও কনস্টেবল আরিফ মাদক সেবনকারি দুই যুবকে ধরে সিএনজিতে তোলার সময় স্থানীয় থান কাপড়ের ব্যবসায়ী ও আশেপাশের লোকজন এসে পুলিশকে ধরে মারধর করে। এ সময় মারধরে কারণে কনস্টেল আরিফ রক্তাক্ত জখম হয়, মাথা ফেটে যায় এবং এস আই মিজানের পুলিশের পোষাক ছিড়ে যায়। তিনি অভিযোগ করেন, হামলাকারিরা এস আই মিজানুর রহমানের মোবাইল ফোন ও মানি ব্যাগ ছিনিয়ে নেয়। মারধরে এস আই মিজানুর রহমান ও কনস্টেবল আরিফ মারতœক আহত হয় । তাদের দুজনকে উদ্বার করে চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ রেলস্টেশন পুলিশ ফাড়িঁর এস আই মিজানুর রহমান নেতৃত্বে একজন সোর্সকে সাথে নিয়ে হোসিয়ারী কর্মচারী রমজান ও তার সহযোগি একজনকে আটক করে সিএনজিতে তুলে হাতে হ্যান্ডকাপ লাগানোর চেষ্টা করে। এ সময় ওই দুই যুবকের আতৎচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে এস আই মিজানসহ তার সোর্সকে আটক করে। এ সময় পরিচয় জানতে চাইলে সোর্স নিজেকে র্যাবের লোক বলে পরিচয় দেয়। স্থানীয় লোকজন থান কাপড়ের একটি অফিসে নিয়ে তাদের জিজ্ঞাসা করলে তাদের কেন দুজনকে আটক করা হয়েছে তার কোন সদুত্তর দিতে না পালে তাদের ভুয়া পুলিশ বলে মারধর শুরু করে। এতে ওই পুলিশ সদস্যের জামাকাপড় ছিড়ে যায়। পড়ে এস আই মিজানুর রহমান ও তার সাথে থাকা সাদা পোষাকের কনস্টেবল অফিস থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যায়। এ সময় পেছন পছন দৌড়ে পোষাক পড়া পুৃলিশ সদস্যকে মারধর করতে দেখা যায়।
এ ব্যাপারে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, নারায়ণগঞ্জ রেল স্টেশন পুলিশ ফাড়ির এস আই মিজানুর রহমান থানকাপড়ের মার্কের সামনে থেকে দুই মাদক সেবনকারিকে আটক করে। সিএনজিতে তুলে তাদের রেলওয়ে পুলিশ ফাড়িঁতে নিয়ে আসার সময় স্থানীয় জনতা সিএনজি থেকে পুলিশকে মারধর করে দুই আসামীকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভিডিও ফুটেজ বা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পোষাক পড়া পুলিশকে কারা মারধর করছে তাদের চিহিৃত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে।
রাজু








