ছবি: দৈনিক জনকণ্ঠ।
সুনামগঞ্জের ছাতক উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত ২ জন ও নিয়মিত মামলার ১ জনসহ মোট ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার মামলা নং–২০(৩)২৬ এর আসামি রহিম উদ্দিন (৫৪), পিতা–মৃত আব্দুর রশিদ, সাং–চরেরবন্দ, ছাতক পৌরসভাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি বিদ্যুৎ সংক্রান্ত সিআর–৬৫০/২৫ (ছাতক) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
এদিকে একই দিনে পৃথক অভিযানে বিদ্যুৎ সংক্রান্ত সিআর–১১২১/২৩ (ছাতক) মামলার আরেক ওয়ারেন্টভুক্ত আসামি আনফর আলী, পিতা–মৃত উছতার আলী, সাং–নয়া মাইশাপুর, ডাকঘর–বোরাইগাঁওকে আটক করা হয়।
অভিযানের ধারাবাহিকতায় নিয়মিত মামলার আসামি রহিম উদ্দিন, পিতা–মৃত একরাম আলী, সাং–বেরাজপুর সৈদেরগাঁও, ডাকঘর–গোবিন্দগঞ্জ, থানা–ছাতক, জেলা–সুনামগঞ্জকেও গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ ওসি মো মিজানুর রহমান।
তিনি আরও জানান, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।
এম.কে








