গাজীপুরের কালিয়াকৈরে লস্করচালা এলাকায় শনিবার রাতের আঁধারে অবৈধ ভাবে কৃষি জমির মাটি কাটার সময় ড্রাম ট্রাকের চাপায় মাসুম রানা (৩৫) নামের এক যুবক নিহতের ঘটনা ঘটেছে। ঘটনার পর বিষয়টি প্রশাসনের সহযোগিতা ছাড়াই নিহতের পরিবারকে ৫ লাখ টাকা দিয়ে মীমাংসার চেষ্টার চলছে বলে অভিযোগ উঠেছে। নিহত হলেন উপজেলার লস্করচালা গ্রামের নুর উদ্দিনের ছেলে মাসুম রানা (৩৫)।পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে শনিবার রাতে ওই মাটি ড্রাম ট্রাকে করে সরানোর সময় ট্রাকের চাপায় মাসুম রানা।ঘটনাস্থলেই নিহত হন বলে জানান স্থানীয়রা।
পরে পরিবারের সদস্যদের না জানিয়ে তার মরদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ঘটনাস্থলে রক্তের দাগও রয়েছে বলে জানান এলাকাবাসী। জানা গেছে মাজুখান এলাকার নাসির উদ্দিনের কাছে স্থানীয় নেহাল উদ্দিন ফসলি জমির মাটি বিক্রি করেন। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে সেখানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। এতে আশপাশের ফসলি জমি ধসে পড়া এবং এলাকার রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত
হওয়ার অভিযোগ রয়েছে।
নিহতের স্বজনদের অভিযোগ, ঘটনার পর বিষয়টি মীমাংসা করতে ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে।
এ বিষয়ে মৌচাক পুলিশ ফাঁড়ির ড়ির উপপরিদর্শক (এসআই) শামিম হোসেন বলেন, ঘটনা ঘটার পরেই ওই এলাকার লোকজন মাসুমকে উদ্ধার করে গাজীপুর মেডিকেলে নিয়ে যায়। বর্তমানে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দি আহাম্মেদ মেডিকেল কলেজে রয়েছে। আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলাম।
এবিষয়ে কোন দায়ের করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজু








