ছবি: দৈনিক জনকণ্ঠ।
ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখী মানুষের যানজট মুক্ত পরিবেশে - ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রোববার (১৫ মার্চ) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সড়ক ও জনপথ (সওজ) এবং উপজেলা প্রশাসন এ অভিযান চালায়।
সওজ জানায়, রোববার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার ও লাকসাম রোডের মাথায় বিপুলসংখ্যক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় ফুটওভার ব্রিজের উত্তর ও দক্ষিণ পার্শ্বের সড়কে বসা বিভিন্ন দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়, সওজ উপ-বিভাগীয় প্রকৌশলী (চঃ দাঃ) মোঃ আদনান ইবনে হাসান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার, কুমিল্লা সিটি কর্পোরেশন, সদর দক্ষিণ মডেল থানা পুলিশ, আনসার বাহিনীর সদস্যসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সওজ উপ-বিভাগীয় প্রকৌশলী(চঃ দাঃ) মোঃ আদনান ইবনে হাসান জানান, মহাসড়ক দখল মুক্ত রাখতে এ উচ্ছেদ অভিযান। পুনরায় কেউ অবৈধ দখল করার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আজকের পর থেকে উচ্ছেদকৃত স্থানগুলোতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি করা হবে।
এম.কে








