“নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তর আস্থা গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে বিশ্ব ভোক্তা দিবস পালিত হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব), বাগেরহাট এর সহযোগীতায় র্যালি, আলোচনা সভা, সচেতনতামূলক প্রচারপত্র বিলি, ভ্রাম্যমান আদালত ইত্যাদি নানা আয়োজনে রবিবার দিবসটি পালিত হয়। এ উপলক্ষ্যে ক্যাবের উদ্যোগে র্যালী শেষে বাগেরহাট জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো: বাতেন।
অতিরিক্ত জেলা প্রশাসক(উন্নয়ন ও মানবসম্পদ) অনুপ দাশ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট এর সহকারী পরিচালক শরিফা সুলতানা, জেলা কৃষি বিপনন কর্মকর্তা আব্দুস সালাম তরফদার, ক্যাব সভাপতি বাবুল সরদার, সম্পাদক অরিন্দম দেবনাথ, প্রফেসর হেমায়েত হোসেন খোকন, সারাফাত হোসেন বাবলু, প্রদীপ বসু সন্তু, এ্যাড: মোসা; শিরিনা খাতুন, প্রফেসর নার্গিস আক্তার লুনা, অসীম কুমার দাস, সাংবাদিক রব মোল্লা, নিলুফার ইয়াসমিন শেলী, কামরুজ্জামান মুকুল, বাচ্চু মল্লিক, পুলক সাহা প্রমুখ। সভায় বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ভোক্তাগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক গোলাম মো: বাতেন বলেন, পণ্যের মান ও নিরাপত্তা কেবলমাত্র নিয়ন্ত্রক সমস্যা নয়, এটি জীবন, স্বাস্থ্য এবং নিরাপত্তার মানবিক অধিকার সংরক্ষণের জন্য অপরিহার্য। দ্রব্যের মূল্য সহনীয় রাখতে এবং ভোক্তা অধিকার রক্ষায় সবার আরো দায়িতশীল আচরণ জরুরী।’ তিনি সকল ব্যবসায়ীকে ধর্মীয় ও নৈতিক অনুশাসন মেনে ব্যবসা করার জন্য আহব্বান জানান।
বক্তারা বলেন, ভোক্তাদের সচেতন করার পাশাপাশি পণ্য ও সেবার মান যাচাইয়ে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা জরুরী। প্রতিটি ব্যবসা প্রতিষ্টানে পণ্য মূল্য তালিকা প্রদর্শন করতে হবে। অতিরিক্ত মুনাফার জন্য কোন অবস্থাতেই অবৈধ মজুদ করা যাবে না। ক্রয় ও বিক্রয়ের ভাউচার থাকতে হবে। স্টক-রেজিস্ট্রার নিয়মিত আপডেট করতে হবে।’
রাজু








