ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

বাঁশখালীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

জোবাইর চৌধুরী, বাঁশখালী, চট্টগ্রাম

প্রকাশিত: ১৭:০২, ১৫ মার্চ ২০২৬

বাঁশখালীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ছবি: দৈনিক জনকণ্ঠ।

মাদকবিরোধী ধারাবাহিক অভিযানে চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের জালে ধরা পড়েছে দুই মাদক কারবারি। এবার পাচারকারীরা তাদের নিত্য নতুন কৌশলের ধারাবাহিকতায় ইয়াবা পরিবহনে ব্যবহার করেছেন পণ্যবাহী কভার্ড ভ্যান। তল্লাশিকালে কভার্ড ভ্যানের ড্রাইভারের সিটে লুকানো অবস্থায় ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে অভিযানকারী দল। পাচারে ব্যবহৃত কভার্ড ভ্যানটিও জব্দ করে পুলিশ। 

রবিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার পুইছডি ইউপির ফুটখালী ব্রিজ সংলগ্ন প্রধান সড়কে চলা নিয়মিত চেকপোস্টে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলো, কক্সবাজারের রামু উপজেলার মিটাছডা ইউপির ৮ নং ওয়ার্ডের মোঃ ইসলামের পুত্র মোঃমিজানুর রহমান (৩৮) ও চট্টগ্রামের লোহাগড়া উপজেলার বডহাতিয়া ইউপির রুদ্র পাড়া এলাকার হিমাংশু রুদ্রের পুত্র রতন রুদ্র (৪৮)।

বাঁশখালী থানার ওসি মোঃ খালেদ সাইফুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ১২ হাজার ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

এম.কে

×