ছবি: দৈনিক জনকণ্ঠ।
সার নীতিমালা ২০২৫ দ্রুত বাস্তবায়ন এবং প্রত্যেক সার ডিলারের মাধ্যমে কৃষকদের কাছে সময়মতো ন্যায্য মূল্যে সার সরবরাহ নিশ্চিতের দাবিতে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ) সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মেহেরপুর জেলা বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুল হাসান খান কেনেডির নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোল্লা তামিম হোসেন, সদর উপজেলা সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন রতন, গাংনী উপজেলা সভাপতি আব্দুল্লাহ ফারুক, সম্পাদক শওকত আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন তৌহিদ মোর্শেদ অতুল, জালাল উদ্দিন, দেলোয়ার হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সার নীতিমালা ২০২৫ দ্রুত বাস্তবায়ন করা হলে সার সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরে আসবে এবং কৃষকরা সময়মতো ন্যায্যমূল্যে সার পাবে।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে কৃষিমন্ত্রী, খাদ্যমন্ত্রী ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এম.কে








