ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

মেহেরপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর

প্রকাশিত: ১৬:৪১, ১৫ মার্চ ২০২৬

মেহেরপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

ছবি: দৈনিক জনকণ্ঠ।

জেলা প্রশাসন ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মেহেরপুর জেলা শাখার যৌথ উদ্যোগে রবিবার (১৫ মার্চ)  বিশ্ব ভোক্তা অধিকার দিবস–২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল “নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তার আস্থা গড়ে তুলি”।

জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবিরের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে কালেক্টরেটের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম এবং ক্যাবের সভাপতি রফিকুল আলম।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, ভোক্তার অধিকার নিশ্চিত করতে নিরাপদ খাদ্য ও পণ্যের মান বজায় রাখা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে প্রশাসন, ব্যবসায়ী ও ভোক্তাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এদিকে অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ক্যাবের ব্যানারে আরেকটি র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ক্যাবের সভাপতি রফিকুল আলম ও সাধারণ সম্পাদক।

র‍্যালি ও আলোচনা সভায় ক্যাবের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এম.কে

×