ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি. চট্ট-১১৮১ এর ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে নবনির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর করেছে নির্বাচন উপ-পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ মিয়া।
১৩ মার্চ বিকাল ৪টায় ভাদুঘর পৌর বাস টার্মিনালস্থ অফিসে ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন উপ-পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ মিয়া নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
এসময় ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনের দায়িত্ব গ্রহণে নবনির্বাচিত কমিটির সভাপতি মো. মনসুর আলী দানা, সাধারণ সম্পাদক মো. সাহেদ মিয়া, কার্যকরী সভাপতি মো. জমসিদ খান রানা, সহ-সভাপতি মো. তুরাব আলী, সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হক, যুগ্মসম্পাদক মো. দুলাল মিয়া, যুগ্মসম্পাদক লোকমান মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মো. দানু মিয়া, প্রচার সম্পাদক খোরশেদ আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাবেদ, কোষাধ্যক্ষ মো. আবদুর রহিম, কার্যকরী সদস্য মো. আলী আকবর রাসেল, মো. বাবুল মিয়া, মো. শোভা মিয়া ও মো. আমির হোসেন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি ২০২৬ সনে গঠিত ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কমিটির সভাপতি মো. মনসুর আলী দানা মিয়া জানান, জাতীয় সংসদ নির্বাচন সামনে থাকায় দায়িত্ব গ্রহণ করার ইচ্ছে ছিল না। তাই জাতীয় নির্বাচনের পরে আমরা সকলে দায়িত্ব গ্রহণ করেছি।
এ.এইচ








