ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

মালদ্বীপে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ গেল রায়পুরার প্রবাসী শফিকুলের

নিজস্ব সংবাদদাতা, রায়পুরা (নরসিংদী)

প্রকাশিত: ২২:৩৭, ১৪ মার্চ ২০২৬

মালদ্বীপে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ গেল রায়পুরার প্রবাসী শফিকুলের

মালদ্বীপের দিগুরা আইল্যান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নরসিংদীর রায়পুরা উপজেলার জাহাঙ্গীরনগর এলাকার মৃত শরফত আলীর ছেলে শফিকুল ইসলাম (৪২) রয়েছেন।

শনিবার (১৪ মার্চ) নিহতের ছেলে মালদ্বীপ প্রবাসী রিফাত ও মেয়ে রিয়া মণি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর ধরেন মালদ্বীপে কর্মরত ছিলেন শফিকুল ইসলাম। সর্বশেষ পাঁচ মাস আগে দেশে ছুটি কাটিয়ে আবারও কাজে ফিরে যান।

নিহতের ছেলে রিফাত জানান, ভোরে সেহরি রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে। এতে ঘটনাস্থলে থাকা শ্রমিকরা বের হতে না পেরে দগ্ধ হন।
গণমাধ্যম সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে একটি নির্মাণাধীন প্রকল্পের গেস্টহাউজে বিস্ফোরণের পর সাত বাংলাদেশিকে উদ্ধার করা হলে পরে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন মারা যান। আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি।

 

রাজু

×