ছবি: জনকণ্ঠ
ব্রাহ্মণবাড়িয়ায় ৫শ দুঃস্থ পরিবারকে ৬ লক্ষ টাকার ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে মজিদ-নাহার ফাউন্ডেশনের উদ্যোগে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।মজিদ-নাহার ফাউন্ডেশনের সহ-সভাপতি এইচ.এম জাকারিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,পুলিশ সুপার শাহ মো: আব্দুর রউফ,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক-সার্বিক রঞ্জন চন্দ্র দে, পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন।
স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: বাহারুল ইসলাম মোল্লা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ব্রাহ্মণবাড়িয়াস্থ প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহাদাৎ হোসেন।
এসময় বক্তারা বলেন, মানবিক ডাকে সাড়া দিয়ে মজিদ-নাহার ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়ে একযুগেরও বেশি সময় করে যাচ্ছে তা অনুকরণীয়। সমাজের বিত্তবানরা মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে এলে সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল ৫ কেজি, আটা ১ কেজি, তেল ১ লিটার, পুলার চাউল, মুসুর ডাল, লবন, চিনি, সেমাই সহ ১০ ধরণের খাদ্য সামগ্রী।
প্রসঙ্গত, আমেরিকা প্রবাাসী মনির হোসেন হিটুর আর্থিক সহযোগীতায় গড়ে উঠা এই সংগঠনটি ১৫ বছর ধরে এই মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
শহীদ








