ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শনিবার নোয়াখালীর সেনবাগ সরকারি হাসপাতালের ভিতর ও আশপাশে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন, নোয়াখালী -২ সেনবাগ - সোনাইমুড়ী আংশিক আসনের এমপি জয়নুল আবদিন ফারুক।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার কামাল হোসেন, সেনবাগ উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার চেয়ারম্যান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক বাবুল,পৌর বিএনপির সদস্য সচিব সহিদ উল্যাহ,বিএনপি নেতা রহিম উল্যাহ চৌধুরী সুজন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার উল্যাহ আজাদ, চান্দন হোসেন রাজু,উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সুলতান সালাউদ্দিন লিটন, সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেল, পৌর যুবদলের আহবায়ক মোকারম হোসেন,যুবদল নেতা নুর নবী রাজু, ইমরান হোসেন স্বপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সানা উল্যাহ প্রমুখ।
এ সময় বক্তব্যে জনাব জয়নুল আবদিন ফারুক বলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে আমরা সেনবাগ হাসপাতাল দিয়ে শুরু করলাম,প্রতি শনিবার সারা সেনবাগে খাল বিল, নর্দমা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চলবে।
এ সময় তিনি জনপ্রতিনিধিদের ইউনিয়নে পরিচ্ছন্নতা অভিযানের নির্দেশ দেন।
রাজু








