ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

গোপালগঞ্জে ২১৫তম স্নানোৎসব ও তিন দিনব্যাপী মহাবারুনী মেলা

মোঃ আশরাফুজ্জামান, কাশিয়ানী, গোপালগঞ্জ

প্রকাশিত: ১৭:০১, ১৪ মার্চ ২০২৬

গোপালগঞ্জে ২১৫তম স্নানোৎসব ও তিন দিনব্যাপী মহাবারুনী মেলা

ছবি: দৈনিক জনকণ্ঠ।

গোপালগঞ্জের কাশিয়ানীতে অবস্থিত মতুয়া সম্প্রদায়ের তীর্থভূমি শ্রীধাম ওড়াকান্দিতে আগামী ১৬ মার্চ অনুষ্ঠিতব্য ২১৫তম স্নানোৎসব ও তিন দিনব্যাপী মহাবারুনী মেলা অনুষ্ঠিত হবে।

এই অনুষ্ঠান সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আজ শনিবার সকাল সাড়ে ১১টায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ ঠাকুর, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিন মিয়া, কাশিয়ানী থানার ওসি মোঃ মাহফুজুর রহমান বাড়ি পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তাঁরা ঠাকুর বাড়ির উত্তরসূরি পদ্মনাভ ঠাকুর, সম্পদ ঠাকুর ও সুব্রত ঠাকুরের সাথে কথা বলেন। স্নানোৎসব ও মেলার নানা বিষয় নিয়ে আলোচনা করেন এবং অনুষ্ঠানের দিন আইন-শৃঙ্খলা রক্ষা সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন, কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাহিত্য ও প্রকাশনা সহ-সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান লিমন, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, আগামী ১৬ মার্চ সকাল সাড়ে আটটায় স্নান শুরু হয়ে চলবে পরের দিন ১৭ মার্চ সকাল সাড়ে ৮টায় পর্যন্ত। তবে মেলা চলবে ১৮ মার্চ পর্যন্ত।

এম.কে

×