ছবি: দৈনিক জনকণ্ঠ।
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনার ভাংগন কবলিত এলাকা ও চলমান মেঘনার তীর রক্ষা বাধঁ কাজের অগ্রগতি পরিদর্শন করেছে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার চরআলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া এলাকায় মেঘনার ভাঙন ও মেঘনার তীর রক্ষা বাঁধ কাজের পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম।
এ সময় পানিসম্পদ মন্ত্রী বহদ্দারহাট লঞ্চঘাট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বাংলাদেশ সেনা বাহিনীর তত্ত্বাবধানে নির্মিত ৪.৫ কিলোমিটার মেঘনার তীর রক্ষা বাঁধ পরিদর্শন করেন। এছাড়া তিনি বড়খেরী ইউনিয়নের কোরের বাড়ী মোড়, চরগাজী ইউনিয়নের বয়ারচর সেতু সংলগ্ন মেঘনার ভাংগন এবং বেড়ীবাঁধ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। চরআলগী ইউনিয়নের স্লুইসগেট এলাকা পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা, জেলা পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা নাহিদ উজ জামান সহ প্রমুখ।
এম.কে








