ছবি: দৈনিক জনকণ্ঠ।
নওগাঁর বদলগাছীতে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ করা হয়েছে।
সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার সুফলভোগী ২০০ পরিবারের মাঝে দুটি করে ছাগল, পাঁচটি ফ্লোর ম্যাট, চারটি পিলার ও দুটি ঢেউটিন বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্ত্বরে এসব ছাগল ও উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি'র সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজার রহমান। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী।
ভেটেরিনারি সার্জন ডা. নাজমুল ইসলাম এর সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ হাদী চৌধুরী টিপু।
বক্তারা বলেন- সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে সরকারের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে ছাগল ও প্রয়োজনীয় উপকরণ তাদের স্বাবলম্বী হতে সহায়তা করবে।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি'সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এম.কে








