ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

মাগুরায় ঈদ কার্ড তৈরির প্রতিযোগিতা ও উৎসব ২০২৬ অনুষ্ঠিত

সঞ্জয় রায় চৌধুরী, মাগুরা

প্রকাশিত: ১৫:৩১, ১৪ মার্চ ২০২৬

মাগুরায় ঈদ কার্ড তৈরির প্রতিযোগিতা ও উৎসব ২০২৬ অনুষ্ঠিত

ছবি: দৈনিক জনকণ্ঠ।

মাগুরায় অতীতের স্মৃতি ধরে রাখতে এবং ঈদ কার্ডের মাধ্যমে প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা জানাতে ঈদ কার্ড তৈরির প্রতিযোগিতা ও উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকালে মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করে জেলা প্রশাসন মাগুরা ও ‘পরিবর্তনে আমরাই’। প্রতিযোগিতায় তিনটি গ্রুপে মোট ১৪০ জন প্রতিযোগী অংশ নেন। শিল্পীরা তাদের মনের মাধুরী মিশিয়ে সুন্দর ঈদ কার্ড তৈরি করেন, যা সকলের দৃষ্টি কাড়ে।

মোবাইল ও ইন্টারনেট আসার আগে ঈদের সময় অনেকেই নিজেদের হাতে ঈদ কার্ড তৈরি করে প্রিয়জনকে দিয়ে ঈদের শুভেচ্ছা জানাতেন। বর্তমানে মোবাইলে মেসেজ ও ইমেইলের মাধ্যমে অনেকেই ঈদের শুভেচ্ছা জানান। ফলে ঈদ কার্ডের সেই প্রথা প্রায় বিলুপ্তির পথে। সেই প্রথাকে টিকিয়ে রাখতে এই ব্যতিক্রমী ঈদ কার্ড প্রতিযোগিতা ও উৎসবের আয়োজন করা হয়।

এ বছর ছিল প্রতিযোগিতার তৃতীয় আয়োজন। উৎসবের মূল উদ্দেশ্য ছিল ঈদ কার্ডের ঐতিহ্যকে টিকিয়ে রাখা। সকাল থেকেই ছোট-বড় প্রতিযোগী, অভিভাবক ও দর্শকরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হন। এতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এম.কে

×