ছবি: দৈনিক জনকণ্ঠ।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি, মাদক ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্তসহ মোট ১৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শুক্রবার (১৩ মার্চ) আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর সার্বিক নির্দেশনায় আলমডাঙ্গা থানা পুলিশ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে চুরি মামলার ২ জন, মাদক মামলার ২ জন এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে চুরি মামলার এজাহারনামীয় আসামি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার স্বরূপকাঠি চকপাড়ার মোঃ আলাউদ্দিন আলাল (৫৩) ও তার ছেলে মোঃ শাকিব (২৩) রয়েছেন।
এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর মামলায় গ্রেফতার করা হয়েছে আলমডাঙ্গা উপজেলার বাবুপাড়া এলাকার মোঃ তারেক সরদার (৩৬) এবং কান্তপুর এলাকার রাতুল হাসান সোহাগ (২২) কে।
অন্যদিকে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যেও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে আলমডাঙ্গা উপজেলার মিয়াপাড়া এলাকার মোঃ রনি ইসলাম (২৮), গোবিন্দপুর এক্সচেঞ্জপাড়া এলাকার মোঃ রেজাউল হক (৪৯), কালিদাসপুর এলাকার মোঃ সাইফুল, স্টেশনপাড়া এলাকার মিজানুর রহমান মিজান, গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ড এলাকার জামিরুল ইসলাম ও খাইরুল ইসলাম, নতিডাঙ্গা আবাসন এলাকার মোঃ বিপুল (২৭), মোছা. বিথী (২১), মোছা. বলিকচি (৪৫) এবং মোছা. স্মৃতি খাতুন রয়েছেন।
আলমডাঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এম.কে








