ছবি: জনকণ্ঠ
নিরবে নিরালায় বসে বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে প্রতারণা করে আসছিল এক যুবক। এই প্রতারক ছিল ধরা ছোয়ার বাহিরে। গোপন সংবাদে সেখানে জাল পাতে নীলফামারীর ডিবি পুলিশ। এতেই আর রক্ষা পেলেন না প্রতারক মমিজুল ইসলাম (৩০) নামে ওই জাল ভিসার প্রতারক।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে নীলফামারীর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন গ্রেপ্তারকৃত যুবক জেলার কিশোরীগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল কুঠিপাড়া গ্রামের নুর হোসনের ছেলে।
সূত্রমতে মমিজুল ইসলাম দীর্ঘ ধরে বাড়িতে বসে মানুষকে বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে প্রতারণা করে আসছিল। জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি দল সেখানে জালপাতেন।এরপর তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময়ে বিভিন্ন দেশের জাল টাকা, জাল ভিসা ও মোবাইলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ বিষয়ে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান আরও বলেন, তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ.এইচ








