ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

জামালপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামীর ফাঁসির দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, জামালপুর 

প্রকাশিত: ১৫:৫০, ১২ মার্চ ২০২৬

জামালপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামীর ফাঁসির দাবিতে মানববন্ধন

ছবি: দৈনিক জনকণ্ঠ।

জামালপুর শহরে দড়িপাড়া এলাকাশ স্ত্রী তাহমিনা আক্তার তানিয়াকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টার ঘটনায় স্বামী হোসেন তাইফুরের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, জামালপুর ও স্থানীয় এলাকাবাসী শহরের দয়াময়ী মোড়ে এই মানববন্ধনের আয়োজন করে। 

এতে বক্তব্য রাখেন নিহতের ছোট ভাই এডভোকেট আবু ফাহাত তৌকির, মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, চিকিৎসক মনিরুজ্জামানসহ নিহতের স্বজনরা।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে বিচারকাজ সম্পন্ন করে স্বামী হোসেন তাইফুরের ফাঁসির দাবি করেন।

পারিবারিক কলহের জের ধরে গত বৃহস্পতিবার রাতে ধারালো অস্ত্রসহ বিভিন্ন বস্তু দিয়ে তাহমিনা আক্তার তানিয়ার ওপর হামলা চালিয়ে হত্যা করে স্বামী তাইফুর। পরে বিছানায় মরদেহ রেখে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়। এ সময় প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত স্বামী তাইফুরকে আটক করে পুলিশ। পরদিন নিহতের ভাই বাদী হয়ে হোসেন তাইফুরকে আসামি করে জামালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এম.কে

×