ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা 

রানা হামিদ, বদলগাছী, নওগাঁ

প্রকাশিত: ১৩:০১, ১২ মার্চ ২০২৬

ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা 

ছবি: জনকণ্ঠ

ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

বুধবার (১১ মার্চ) ঢাকার পর্যটন কর্পোরেশনের রুফটপ রেস্টুরেন্টে ঢাকাস্থ বদলগাছী সমিতির উদ্যোগে এ ইফতার মাহফিল ও সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধিত অতিথিদের মধ্যে ছিলেন- ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, জেলা দায়রা জজ মো. আসিফ ইকবাল, এবং বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ইয়াসমীন মুস্তারী। 

সমিতির সভাপতি ডা. এম এ কে আজাদ চৌধুরীর নেতৃত্বে সংগঠনের সিনিয়র সদস্যরা নবনির্বাচিত  এমপি'সহ অতিথিদের ফুল দিয়ে সংবর্ধনা জানান।  

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সম্পাদক শামিম- উর রহমান সুমন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসরাত জাহান ইশা।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় । ইফতারের আগে দেশ ও জাতীর কল্যাণ কামনায় দোয়া করা হয়।

এ.এইচ

×