ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

আরিচায় ফেরি ও লঞ্চ ঘাট পরিদর্শনে - নৌপরিবহন প্রতিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, শিবালয় মানিকগঞ্জ

প্রকাশিত: ২০:৩০, ১১ মার্চ ২০২৬

আরিচায় ফেরি ও লঞ্চ ঘাট পরিদর্শনে - নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান বলেছেন, আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের নিরবিচ্ছিন যাতায়াতে আমরা বদ্ধ পরিকর। গত বর্ষা মওসুমে প্রাকৃতিকভাবে ক্ষতিগ্রস্থ্য এ অঞ্চলের লঞ্চ ও ফেরি ঘাট গুলোতে যাত্রী ও যানবাহন ওঠা-নামা সহজতর করার লক্ষ্যে তা পুণঃমেরামতের কাজ চলমান রয়েছে। পরিবহন ও যাত্রী সেবা নিশ্চিত করার জন্য আগামী কালকের মধ্যেই তা সম্পূর্ণ প্রস্তুত করার নির্দেশনা দেয়া হয়েছে। যাতে ঘরমুখো মানুষগুলো সহসায় এ পথে গন্তব্যে পৌছতে পারেন।

তিনি আজ বুধবার দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার বলে ক্ষ্যাত ব্যস্ততম মানিকগঞ্জের আরিচা-পাটুরিয়া ও রাজবাড়ির দৌলতদিয়া ফেরি ও লঞ্চ ঘাট এলাকা পরিদর্শনে শেষে পাটুরিয়া ঘাটে স্থানীয় সাংবাদিকদের এমনটা জানান।

 তিনি আরো বলেন, আসন্ন ঈদে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে চলাচলকৃত লঞ্চ, ফেরি ও স্পিডবোটে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রীবহন ও সরকার নির্ধারিত বাড়া আদায় করবেন। এসকল যানবাহনে  অতিরিক্ত যাত্রীবহন বা বাড়তি ভাড়া আদায়ের কোন সুযোগ নেই। কেউ এর ব্যত্যয় ঘটালে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।ঘাট এলাকায় সম্পূর্ণ চাঁদাবাজ ও হকারমুক্ত রাখা হবে।

পরিদর্শনকালে নৌপরিবহন মন্ত্রনালয় সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, অতিরিক্ত সচিব মহিদুর ইসলাম, মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার সারোয়ার আলম(পিপিএম), বিআইডব্লিউটিএর চিফ ইঞ্জিনয়র এইচ এম ফরহাদুজ্জামান, পরিচালক বন্দর একেএম আরিফ উদ্দিন, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রাণী কর্মকার, বিআইডব্লিউটিএ-টিসি, স্পিডবোট ও লঞ্চ মালিক সমিতিসহ ঘাট সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন।

 

রাজু

×