ছবি: জনকণ্ঠ
বাগেরহাটের মোংলায় কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের গার্ড রুমে থেকে এম সালেহ আহমেদ (৪২) নামে এক কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, নিজের কাছে থাকা অস্ত্রের গুলিতে তিনি আত্মহত্যা করেছেন।
বুধবার (১১ মার্চ) সকাল পৌনে ৮ টার দিকে কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের গার্ড রুমে পাওয়া যায় সালেহ আহমেদের গুলিবিদ্ধ লাশ।
নৌবাহিনীর এই পেটি অফিসার সালেহ আহমেদ প্রেষণে কোস্টগার্ডে নিযুক্ত ছিলেন। তাঁর বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়ন ঢুলিগাতী গ্রামে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গুলির শব্দ শুনে আশপাশে থাকা কোস্টগার্ড সদস্যরা গার্ড রুমে ছুটে গিয়ে সালেহ আহমেদকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে খুলনা উপশম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোংলা থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, “কোস্টগার্ড সদস্য সালেহ আহমেদ নিজেই নিজের বুকে গুলি চালিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।”
শহীদ








